Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ঝিনাইদহ ও ফেনীতে নতুন দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হবে


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক     এপ্রিল ১, ২০২৬, ০৭:৫৫ পিএম ঝিনাইদহ ও ফেনীতে নতুন দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হবে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নিয়মিত কারিগরি পর্যায়ে কাজ চললেও এখনো তা সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেনি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আলোচনা তো আমরা প্রায় মিটিং করি। সেটা খুবই শর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে, কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কীভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনও অ্যাড্রেস করার মতো পজিশন হয়নি।
তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি, এটা আমাদের নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক আমাদের কন্টিনিউ হচ্ছে।’
গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, এই ব্যাপারে আমাদের রুটিন ওয়ার্ক চলছে। ’
এদিকে, খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও কথা বলেন তিনি। জানান, চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনীতে নতুন দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
মন্ত্রী বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকূপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। 
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সরাসরি এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও মাঠপর্যায়ে তদারকি করছেন।

Side banner