Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

পরীমণিকে হত্যার হুমকি!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:১৬ পিএম পরীমণিকে হত্যার হুমকি!

ফোনকলে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনকলে হত্যার হুমকির সেই অডিও প্রকাশ করেছেন নায়িকা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও আপলোড করেন পরীমণি। ওই ফোনকলের অডিওতে শোনা যাচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক অজ্ঞাত ব্যক্তি পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন। 


অডিওতে আরও শোনা যাচ্ছে, নায়িকা দেশের বাইরে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইছেন। একপর্যায়ে তারা দুইজনই উচ্চবাচ্য করেন। 
অডিওটির ক্যাপশনে পরী লেখেন,
ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?
অডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। 


প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণি রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ নিয়ে একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমের নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।

Side banner