Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নুসরাত ফারিয়ার সমুদ্রবিলাস, ছবি ভাইরাল


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক জুন ৩০, ২০২৬, ০৭:৫৮ পিএম নুসরাত ফারিয়ার সমুদ্রবিলাস, ছবি ভাইরাল

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় ছাড়াও এখন গান নিয়ে সরব তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। হঠাৎ দারুণ সব ফ্যাশন সেন্স নিয়ে হাজির হন ভক্তদের সামনে। এবারও যেন তার ব্যতিক্রম হল না। মঙ্গলবার (৩০ জুন) বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য।
আজ ফেসবুক ও ইন্সটাগ্রামে ৭ টি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ছবিগুলো বেশ পছন্দ করেছেন তার ভক্ত-অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় ১৪ হাজার। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। শুধু বলেছেন, সাফল্য ও অবিস্মরণীয় স্মৃতি গড়া। 
বড় পর্দায় অনেক দিন দেখা নেই ফারিয়ার। গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’-এরপর আর পর্দায় দেখা যায়নি তাঁকে। 
প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে পুনরায় গানের ভুবনে ফিরেছেন নুসরাত ফারিয়া। গেল ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া গান ‘লোকে বলে’। সিনেমার আইটেম গানের আবহে নির্মিত গানটি বেশ দর্শকপ্রিয়তাও পায়।


আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থিত হয়েছিলেন তিনি। অবশ্য তারও আগে কিশোরী ফারিয়াকে দেখা গেছে বিটিভির বিতর্ক প্রতিযোগিতায়। এর পর মডেল হিসেবে দেখা মেলে ফারিয়ার। মডেল হিসেবে সাফল্য পেতে সময় লাগেনি। তাই সিনে দুনিয়ায় আমন্ত্রণ পাওয়া ছিল সময়ের ব্যাপার।
উপস্থাপক ও রেডিও জকি হিসেবে শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্রে (ঢালিউড ও টলিউড) নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
ক্যারিয়ার শুরুর তিন বছরের মাথায় ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অভিষেক হয় ফারিয়ার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘ধ্যাততেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-২’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘শাহেনশাহ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ থেকে শুরু করে ‘জ্বিন-৩’ পর্যন্ত আরও বেশ কিছু সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে জয় করেন দর্শকহৃদয়। 

Side banner