Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
আদালতে স্বীকারোক্তি

চট্টগ্রামে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৪ পিএম চট্টগ্রামে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে সংঘটিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাসেল হোসেন শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।
শনিবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তার রাসেল হোসেন শেখ খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার মোরশেদ কলোনীতে বসবাস করছিলেন।
তদন্তে জানা গেছে, নিহত ৫ বছর বয়সী শিশু আসামির পাশের বাসার প্রতিবেশী ছিল। ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকার সুযোগে এবং ভবনের অন্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। পরে ঘটনাস্থলের আলামত নষ্ট করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Side banner