Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬, ১১:৩১ এএম আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় ফিরবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে তাদের যাত্রীদের, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ বা শিগগিরই শেষ হওয়ার পথে।

Side banner