Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলম আর নেই


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২৮, ২০২৬, ০৮:৩৯ পিএম ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলম আর নেই

ফেনী থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত প্রতিদিনের প্রকাশক, লেখক, ক্রীড়া সাংবাদিক  ফিরোজ আলম আর নেই। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্ৰাহী রেখে গেছেন। মরহুম ফিরোজ আলম সোনালী ব্যাংক থেকে অবসর গ্রহন করেন। ফেনী শহরের বিরিঞ্চি কদলগাজী রোডস্থ জিন্নাত আলী মজুমদার বাড়ী নিবাসী মরহুম ছাদেক আহমেদ এর বড় ছেলে দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম ফিরোজ আলম। পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল মরহুমের দাফন কাফন সম্পন্ন  করা হবে। 
ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। 
বিবৃতিতে তারা মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সকল ভুলক্রটি গুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।

Side banner