বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানার সদস্য সংগ্রহ, নবায়ন ও সম্মেলন প্রস্তুতির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম মহানগরীতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি । অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইফতেখার সাইমন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক বাবু জহুরলাল হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য জালালউদ্দিন ইকবাল, আব্দুল লতিফ টিপু, চট্ট্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার জয় হাজরা ও জাতীয় পরিষদের সদস্য হারুন অর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
-20260407122452.jpg)







































আপনার মতামত লিখুন :