Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | গজারিয়া প্রতিনিধি মে ২৬, ২০২৩, ০৯:৩৪ পিএম গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুনিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও বালুয়াকান্দি ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ ০৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সালমা হাই টুনি, জাতীয় পরিষদ সদস্য মেহেরুন্নেসা উত্তরা ও এ্যাডভোকেট সানিয়েল আরেফিন। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Side banner