Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান এপ্রিল ২৭, ২০২৬, ০৭:২৬ পিএম নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।
খেলায় বালক গ্রুপে গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাপাস্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা  বিনোদ সরেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন অতিথিরা।

Side banner