Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

এই মেসি একেবারেই ভিন্ন: আলভারেজ


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জুলাই ৮, ২০২৬, ০৮:২৯ পিএম এই মেসি একেবারেই ভিন্ন: আলভারেজ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মহাতারকা লিওনেল মেসি এক অতিমানবীয় ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন আর্জেন্টিনাকে। ম্যাচে ৭৬ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে মিসরকে ৩-২ গোলে হারায় আলবেসিলেস্তরা।
জয়ে এক অ্যাসিস্ট ও এক গোল করেন ম্যাচসেরা ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ আরেক আর্জেন্টাইন তরুণ প্রতিভাবনা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভারেজ বলেন, ‘এই মেসি একেবারেই ভিন্ন। বিশ্বকাপে তিনি যা করছেন তা ব্যাখ্যা করার শব্দ আমার কাছে নেই।’
সে একজন দৈত্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু তাকে সাহায্য করছি, সঙ্গ দিচ্ছি; তার পাশে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’
কানসাস সিটিতে আগামী রবিবার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Side banner