Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ৬, ২০২৫, ০৪:৩০ পিএম বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, বেলা দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস ‘কল্পনা পরিবহন’ বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত ইজি বাইকের আরও দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় জানতে কাজ করছে হাইওয়ে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা প্রাঙ্গনে রাখা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Side banner