Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

লালমোহনে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ৩০, ২০২৫, ০৪:১৫ পিএম লালমোহনে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

পুকুরে ডুবে ভোলার লালমোহন উপজেলায় সানজিদা (৮) ও সামিরা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে দুজন একই সাথে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায় এবং পুকুরের গভীরতা বেশি থাকায় সে ডুবে যায়। অপরজন তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। 
একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে তাদেরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের দুজনকে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Side banner