Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

পাবনা-৩ আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:০০ পিএম পাবনা-৩ আসনে জামানত হারিয়েছেন ৬ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রাথীর মধ্যে ৬ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম  (ঘোড়া), গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)। 
চাটমোহর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাবনা-৩ আসনে মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪টি। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০ দশমিক ২২ শতাংশ।
এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১০৭২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট এবং গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৩ ভোট।
নির্বাচনি নীতিমালা অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। কিন্তু ওই ৬ জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের অনেক কম। সে কারণে এই প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Side banner