২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশ বিশ্বাস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম।
একাডেমিক সুপার ভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে একে একে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, সহকারী কমিশনার( ভূমি), ঝিকরগাছা থানা, অফিসার্স ক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিকরগাছা পৌরসভা, স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বৈশম্য বিরোধী ছাত্র, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবর্তন ঝিকরগাছাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়া এদিন সকালে উপজেলার বিভিন্ন, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শহিদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :