নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নিয়ামতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে, নিয়ামতপুর কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায়, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন এর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরো কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।








































আপনার মতামত লিখুন :