Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান মার্চ ২৫, ২০২৬, ০২:২৪ পিএম নিয়ামতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক নেতৃবৃন্দ। 
আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার শিকার হওয়া নারী-পুরুষ, শিশু ও বাংলার আপামর বাঙালির স্মৃতিচারণ করেন অতিথিরা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

Side banner