বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। বুধবার (২৫ মার্চ)দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান ও হাসপাতাল পরিচালনার বিষয়বস্তু সরজমিনে দেখতে পরিদর্শনে আসেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনাকে ফুল দিয়ে স্বাগত জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে নানা অভিযোগ ও পরিচালনার অনিয়ম সরজমিনে অবগত হতে এই প্রথম তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদী, পরিবেশ রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির স্বল্পতা, সেবার মান, ঔষধের যোগান ও বিতরণ বিষয়টি সংসদ সদস্যকে অবহিত করেন। এসময় তাহসিনা রুশদির লুনা হাসপাতালে আগত চিকিৎসা প্রার্থী অসুস্থদের খোঁজ খবর নেন ও অভিযোগের বিষয়গুলো মনযোগ সহকারে শুনেন।

স্থানীয় সেবা প্রার্থীরা জানান, হাসপাতালের ঔষধ বাহিরে বিক্রি করা হয়। পর্যাপ্ত সরকারি ঔষধ পাওয়া যায় না। ভর্তি রোগীরা বেশির ভাগ ঔষধ বাহির থেকে কিনে এনে ব্যবহার করেন। পরিস্কার পরিচ্ছন্নতার অভাব। খাবারের মান নিয়ে ও রয়েছে অভিযোগ। ডাক্তার পরিসেবা নিয়ে রোগীরা অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে সাংসদ তাহসিনা রুশদির লুনা জানান, চিহ্নিত সমস্যা সমাধান করার সকল ব্যবস্তা গ্রহণ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবার মান উন্নয়নে কাজ করবেন। যেসকল সমস্যা রয়েছে তা সমাধান করতে আমি নির্দেশনা দিয়েছি। যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তাহসিনা রুশদির লুনার একান্ত সচিব ময়নুল হক, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







































আপনার মতামত লিখুন :