পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাচকিয়া গ্রামে তাঁত চালানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে আপন ভাই বোন নিহত হয়েছে। মুমূর্ষ অবস্থায় মাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৭টায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো চাচকিয়া গ্রামের মো. হিরু ছেলে রাসেল (১২) এবং মেয়ে মোছা. ফারজানা খাতুন (২৩)। আহত অবস্থায় হিরুর স্ত্রীকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭ টার সময় ফারজানা তাঁত চালানোর জন্য ঘরে প্রবেশ করে। তাঁত চালু করা সাথে সাথে কারেন্টের শর্টে চিৎকার দিলে ছোট ভাই রাসেল তাকে ছাড়াতে গেলে তাকেও আঁকড়ে ধরে চিৎকার দেয়। ছেলে মেয়ে চিৎকার শুনে মা ছাড়াতে গেলে মা সাথে আঁকড়ে ধরে রাখে। আশেপাশের লোকজন দ্রুত এসে মেইন সুইচ বন্ধ করে তাদের রক্ষা করার চেষ্টা করে। মা'কে রক্ষা করতে পারলেও ঘটনাস্থলেই রাসেল ও ফারজানার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন ভাই বোন নিহত হয়েছে। আমি পরিদর্শন করেছি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :