Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

বাহুবলে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:৫২ পিএম বাহুবলে কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, হবিগঞ্জ জেলা পুলিশের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম।
নিহতরা হলেন চাঁদপুর জেলার মিজান গাজী, মাহফুজ মিয়া ও ভোলা জেলার রিয়াজ মিয়া।
এএসপি জহিরুল ইসলাম বলেন, আকিজ গ্রুপের একটি কারখানায় গ্যাসের বিস্ফোরণে ৪ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। প্রাথমিকভাবে জেনেছি, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার খবর পেয়ে আমি ফোর্সসহ সেখানে উপস্থিত হয়েছি। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

Side banner