Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৩ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধনের সময় বর্ধিত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ২, ২০২৬, ০৯:৪৪ পিএম নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়নের নিবন্ধনের সময় বর্ধিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিউ হোস্টেল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ৩১ মে (রবিবার) এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ওই অনুষ্ঠান হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডাক্তার মো. আতাউর রহমান জসীম ওই তথ্য জানান।


নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানে অংশ নিতে পারবে। পুনর্মিলনী অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষে নিউ হোস্টেলের সকল সাবেক শিক্ষার্থীকে আগামী বৃহস্পতিবার (৭ মে) এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


রেজিস্ট্রেশন বা রিইউনিয়নের যেকোন বিষয় জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ :
০১৫২১২৫১৫৫৮, ০১৫২১৫৫৮১১৬, ০১৮৩৯৩৩৫০৬৭, ০১৮৭৫-০৯৪০২০। 

Side banner