Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

সমু চৌধুরীর গামছা পরা ছবির বিষয়ে যা জানা গেল


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক জুন ১২, ২০২৫, ০৭:১৯ পিএম সমু চৌধুরীর গামছা পরা ছবির বিষয়ে যা জানা গেল

ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীকে। স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকা জুড়ে হৈচৈ পড়ে যায়।
এরপরই পাগলা থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে ওই মাজারে গিয়ে সমু চৌধুরীর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম। 
তিনি বলেন, গতকাল বিকেলে সমু চৌধুরী মিসকিন শাহ’র মাজারে এসেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
আল মামুন হৃদয় বলেন, আমি মাজারে গিয়ে দেখি গামছা পড়া অবস্থায় নাট্যকার সমু চৌধুরী গাব গাছের নিচে একটি পাঠিতে শুয়ে আছেন। আমি ভেবেছিলাম উনি মানসিক ভারস্যাম্যহীন হয়ে এখানে আছেন।
তিনি আরও বলেন, তাই তার পরিবারকে খোঁজ দেওয়ার উদ্দেশ্যে তার কয়েকটি ছবি পোস্ট করেছি। কারণ উনি একজন গুণি মানুষ। উনাকে বহুবার নাটক-সিনেমায় দেখিছি। কিন্তু এখন উনি ছবির বিষয়টি জানতে পেরে রাগ করেছেন। তবে আমি উনার একজন ভক্ত।
এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মিসকিন শাহ মাজার কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমু চৌধুরী বর্তমানে ওই মাজারেই অবস্থান করছেন।

Side banner