Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

একসাথে আফ্রিকার তিন দেশ ভ্রমণ


দৈনিক পরিবার | ভ্রমণ ডেস্ক জুলাই ২৭, ২০২৬, ০২:২০ পিএম একসাথে আফ্রিকার তিন দেশ ভ্রমণ

কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা একসঙ্গে ভ্রমণ করতে চাইলে ইস্ট আফ্রিকান ট্যুরিস্ট ভিসা (East Africa Tourist Visa - EATV) ব্যবহার করতে পারেন। এই একটিমাত্র ভিসার মাধ্যমে ৯০ দিন মেয়াদে এই তিনটি দেশে একাধিকবার প্রবেশ করা যায়।
ভিসার মূল তথ্যাদি ফি: ১০০ মার্কিন ডলার (১০০) 
মেয়াদ: ৯০ দিন (৩ মাস) 
এন্ট্রি: মাল্টিপল বা একাধিকবার প্রবেশের সুযোগ 
শর্ত: যে দেশের মাধ্যমে প্রথম প্রবেশ করবেন, সেই দেশের অফিশিয়াল পোর্টাল থেকে ভিসাটি সংগ্রহ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে (বায়োডাটা পাতার স্ক্যান কপি) সম্প্রতি তোলা পাসপোর্টের সাইজ ছবি 
হলুদ জ্বর (Yellow Fever) টিকা নেওয়ার সার্টিফিকেট
আসা-যাওয়ার রিটার্ন বিমান টিকিট 
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা বা ট্রাভেল আইটিনারি 
আবেদন প্রক্রিয়া: আপনি নির্ধারিত যেকোনো একটি দেশের ইমিগ্রেশন পোর্টাল (যেমন: উগান্ডার Official Immigration Portal অথবা রুয়ান্ডার Irembo Portal) অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ফি দিয়ে এই ভিসা সংগ্রহ করতে পারেন।

Side banner