Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন


দৈনিক পরিবার | হবিগঞ্জ প্রতিনিধি মার্চ ১৬, ২০২৪, ০৮:০২ পিএম শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে দেশের ৪৯২তম এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৪০ লাখ টাকা ব্যয়ে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি টিনসেড ভবন নির্মাণ করেছে। এতে জরুরী বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়সহ ৫টি কক্ষ রয়েছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা.মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়।

Side banner