Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক     মার্চ ১৮, ২০২৬, ১০:১৬ পিএম চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। মধ্যপ্রাচ্যের দেশটিতে এবার ৩০ রোজা পূরণ করেই শেষ হবে পবিত্র রমজান মাস।


সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ।


এদিকে, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রম আইনের বিধান অনুসারে বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মচারীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) থেকে শুরু হবে এবং চারদিন স্থায়ী হবে।

Side banner