Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৬, ১১:৩২ পিএম ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে লঞ্চের নির্ধারিত ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান।
তিনি জানান, এখন পর্যন্ত নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন টার্মিনাল পরিদর্শন করা হবে এবং ঈদের পর ফেরার সময়ও নজরদারি অব্যাহত থাকবে। এখন পর্যন্ত যাত্রী, গণমাধ্যম বা অন্য কোনো সূত্র থেকে ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়নি।
রাজিব আহসান বলেন, যাত্রীদের স্বস্তি দিতে প্রথমবারের মতো জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা করে সরকার নির্ধারিত ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে সংশোধিত ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা সহজেই তা জানতে পারেন।
নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সব লঞ্চের কাগজপত্র ও ফিটনেস প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, যেসব লঞ্চ ফিটনেস মানদণ্ডে উত্তীর্ণ হবে না, সেগুলো চলাচলের অনুমতি পাবে না।
এছাড়া পরীক্ষামূলকভাবে চালু হওয়া দুটি নতুন ঘাট ঈদের দিন পর্যন্ত চালু রাখা হবে। ঈদের পর পরিস্থিতি পর্যালোচনা করে সেগুলো স্থায়ীভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আলোচনা শেষে নতুন ঘাটগুলো চালু রাখা সম্ভব হবে।

Side banner