শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময়সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে নিজেরাই টাকা জমা দেবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :