Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০২৬, ০২:০৪ পিএম জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

জাতীয়তাবাদী যুবদল পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মাদার অব ডেমোক্রেসি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
এছাড়াও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Side banner