কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) হোমনা- বাঞ্ছারামপুর সংযোগ সেতুর নিচের নদীত থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লা’শটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০)।
পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করেন। পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে লাশটি তার মেয়ে শামসুন্নাহারের বলেই শনাক্ত নিশ্চিত করেন। বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের স্থানীয়রা দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গত কয়েকদিন পূর্বে পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে সে নদীর স্রোতের সাথে পানিতে তলিয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকার কারনে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ লাশটি ভেসে উঠে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।








































আপনার মতামত লিখুন :