যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরে তার পৈতৃক বাড়িতে দাফন করা হবে। আজ বাদ মাগরিব পরিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এর আগে সকাল ৮টায় লিমনের মরদেহ দেশে এসে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা এলাকার উদ্দেশ্যে নেওয়া হয়। লিমনকে শেষবারের মত দেখতে তার স্বজনরা গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন।
নিহত লিমনের জেঠা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয়েছিল । কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না। আমাদের পরিবারিক কবরস্থানে তার দাফন কার্যক্রম করা হবে। বাদ মাগরিব পাশের স্কুলে তার জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন বাসা থেকে নিখোঁজ হয়। পরে ২৪ এপ্রিল জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।








































আপনার মতামত লিখুন :