Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
চুয়াডাঙ্গায়

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৮, ২০২৬, ০১:৩৭ পিএম দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। খোরশেদ আলম চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর বাড়িতে কৌশলে ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি দৌড়ে পালায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। 
অভিযুক্ত খোরশেদ আলম শিশুর পরিবারকে ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গতকাল রাতে স্থানীয়রা বিষয়টি জানলে খোরশেদ আলমকে আটক করে ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Side banner