Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান


দৈনিক পরিবার | ‎নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২৬, ১২:৪৮ পিএম ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

Side banner