যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে টার্গেট করা হয়।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ধারণা করছে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে। তারা বলেছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে এটি জরুরি অবতরণ করতে পেরেছে। এছাড়া পাইলটও অক্ষত আছে।
পঞ্চম প্রজন্মের স্টিলথ এফ-৩৫ শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে উড়তে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এফ-৩৫ ব্যবহার করে হামলা চালাচ্ছে। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো যুদ্ধবিমানকে সরাসরি আঘাত করেছে ইরান।
সূত্র: আনাদোলু








































আপনার মতামত লিখুন :