Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

৬ রেমিট্যান্সযোদ্ধা বঙ্গরত্ন পদকে ভূষিত 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ৮, ২০২৬, ০৩:৪৬ পিএম ৬ রেমিট্যান্সযোদ্ধা বঙ্গরত্ন পদকে ভূষিত 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের দোতলায় কনফারেন্স লাউঞ্জ (জহুর হোসেন চৌধুরী) হলে প্রকাশনা সংস্থা গ্রন্থকানন আয়োজিত অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে রেমিট্যান্সযোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রদূত ও ৬ রেমিট্যান্সযোদ্ধাকে বঙ্গরত্ন পদকে ভূষিত করা হয়। 
বিশেষ জরুরি কাজে আটকে পড়ে যাওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড.আনিসুজ্জামান উপস্থিত থাকতে পারেননি। উদ্বোধক ছিলেন জাতীয় নির্বাহী কমিটি-বিএনপির সদস্য এডভোকেট রফিক সিকদার এবং প্রধান আলোচক দৈনিক মানবকন্ঠ পত্রিকার সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। 
বিশেষ অতিথি ছিলেন রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক সালাম খান ও এডভোকেট শাহনাজ আক্তার রানু। বক্তব্য রাখেন শিবচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম খান, তিনবার নির্বাচিত সিআইপি হাজী আব্দুস সোবহান।  আকিজ গ্রুপের উৎপাদন ব্যবস্থাপক শাহীন খান, বিশিষ্ট সমাজ সেবক কবির হোসেন সিকদার। প্রবাসী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, কবি ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন।  
কবি শাহজাহান আবদালী রচিত রেমিট্যান্সযোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রদূত নামে প্রবন্ধটি পাঠ করেন আবৃত্তিশিল্পী জাহানারা রেখা। 
পদকপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ মিজানুর রহমান, জাপানি কামাল, শফিকুল ইসলাম, খোকন হোসেন, আব্দুল মজিদ সুজন, বাছির উদ্দিন মরণোত্তর।
অনুষ্ঠানের সভাপতি শাহজাহান আবদালী বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা আর দেশকে আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছেন রেমিট্যান্সযোদ্ধারা। এ বঙ্গরত্ন পদক প্রদান ভবিষ্যতে অব্যাহত থাকবে। প্রধান আলোচক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সম্পাদক বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের  এয়ারপোর্টে হয়রানি ও নির্যাতন যাতে না করতে পারে সেই কারণে রেমিট্যান্সযোদ্ধাদের আসা-যাওয়ার জন্য ভিআইপি কৌটা দিতে হবে।

Side banner