Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মরণসভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৬, ০৩:৩৫ পিএম অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরের ১০ শেখেরটেক মসজিদ মার্কেট দোতলায় শুক্রবার (১০ জুলাই) বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র শাখা-কার্যালয়ে স্বপ্নসিঁড়ি সাহিত্য পরিষদ কতৃক আয়োজিত দেশের বিশিষ্ট প্রাবন্ধিক, অনুবাদক, রাষ্ট্রচিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। 
স্বপ্নসিঁড়ি সাহিত্য পরিষদ-এর সাধারণ সম্পাদক কবি ও কন্ঠশিল্পী মিয়া আসলাম প্রধানের পরিচালনায় কবি ও রম্যলেখক শাহজাহান আবদালীর সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মোহাম্মদ হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুস ছালাম, কবি ও সম্পাদক জহীর হায়দার, কবি ও সাংবাদিক সালাম সালেহ উদদীন, বিশিষ্ট সমাজ সেবক বঙ্গরত্ন মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাহিদুল হক দানিস, নাটোর জেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Side banner