Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৫, ১১:২২ পিএম সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জেই সুনির্দিষ্ট তিনটি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল সোমবার (২৩ জুন) তাকে আদালতে সোপর্দ করা হবে।

Side banner