Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

রংপুরে ৮৩৫টি মন্ডপে পালিত হবে দূর্গা পূজা


দৈনিক পরিবার | মোঃ আফফান হোসাইন আজমীর সেপ্টেম্বর ২১, ২০২৪, ১১:৪৪ পিএম রংপুরে ৮৩৫টি মন্ডপে পালিত হবে দূর্গা পূজা

হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা রংপুরে ৮৩৫টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও মন্ডপ কমিটি।
জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব পালিত হবে। নগরের বাহিরে জেলার ৮ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৬৮৩টি মন্ডপে পূজা হবে। এর মধ্যে কোতয়ালী থানাধীন ৬৮টি, গঙ্গাচড়ায় ৯৫টি, তারাগঞ্জে ৪৭টি, বদরগঞ্জে ১২৩টি, মিঠাপুকুরে ১০৬টি, পীরগঞ্জে ১০৫টি, পীরগাছায় ৭৩টি ও কাউনিয়ায় ৬৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা হবে।
রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, শান্তিপূর্ন পরিবেশে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপ কমিটির সাথে আলোচনা করে নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। আশা করছি উৎসব মুখর পরিবেশে উৎসব পালিত হবে।

Side banner