Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ঝিনাইদহে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২৬, ২০২৬, ০১:১৬ পিএম ঝিনাইদহে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফেসবুকে কমেন্টস করা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কৃষকদল আবুল কাশেম নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি দিয়ে পোস্ট দেয়। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু আলহামদুলিল্লাহ বলে কমেন্টস করেন। সেই কমেন্টসে স্থানীয় এক যুবক বাজে মন্তব্য করেন। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের এক চায়ের দোকানে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর।
এদিকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

Side banner