Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

আবুধাবিতে বিকট বিস্ফোরণ


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:৪৭ পিএম আবুধাবিতে বিকট বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনিদের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কাতার ও বাহরাইনে মিসাইল ছোড়ার পর ইরান সংযুক্ত আরব আমিরাতের আবধুাবিতে হামলা চালিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের পাল্টা হামলার মধ্যে কাতার, কুয়েত এবং আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
সূত্র: আলজাজিরা

Side banner