Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

জাজিরায় থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৩৯ পিএম জাজিরায় থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর