Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

‘নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেলমন্ত্রণালয়’


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২২, ২০২৬, ০৬:৩৬ পিএম ‘নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেলমন্ত্রণালয়’

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ দুর্ঘটনার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছেন। সেই সঙ্গে যাদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রবিবার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যেই এই দুর্ঘটনায় গাফিলতির কারণে দুজন গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। স্টেশন মাস্টারের গাফিলতিও খতিয়ে দেখা হচ্ছে। যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অলরেডি দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটা বিভাগীয় আরেকটি জোনাল। তদন্ত কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে অলরেডি।
তিনি আরও বলেন, রেল দুর্ঘটনা রোধে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে রেল ক্রসিং আছে সেখানে আন্ডারপাস অথবা ওভারপাস করার চিন্তাভাবনা করছে সরকার। আরেকটি হচ্ছে- অটোমেটিক সিস্টেমের বেরিয়ার করা হবে। ট্রেন আসার সাথে সাথেই যেন বেরিয়ারগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। গেটম্যানও থাকবে অটোমেটিক বেরিয়ারও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দিয়েছেন রেল কর্তৃপক্ষকে।
এ সময় খাদ্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Side banner