Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:২০ পিএম বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তার লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার।
তথ্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে।
নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ সফররত বিদেশি সাংবাদিক মিডিয়া সেন্টার থেকে তথ্য ও লজিস্টিক সেবা পাবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিডিয়া সেন্টারের কার্যক্রম চালু থাকবে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
এ ছাড়া বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য দুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। হটলাইন নম্বর দুটি হলো: ৪৮৩২২৩৪৪ এবং ৪৮৩২২৪৩৫।

Side banner