Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ভোটের দিনে স্বাভাবিক থাকবে মেট্রোরেল, বাড়বে ট্রেন সংখ্যা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫০ এএম ভোটের দিনে স্বাভাবিক থাকবে মেট্রোরেল, বাড়বে ট্রেন সংখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, পাশাপাশি ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময় স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
সাপ্তাহিক কর্মদিবসে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ভোর সাড়ে ৬টায় ও শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Side banner