ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার সংযোগস্থলে অবস্থিত কলেজ মাঠের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে স্থানীয় এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি মাঠের পাশে পড়ে থাকতে দেখে লোকজন প্রথমে কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।








































আপনার মতামত লিখুন :