Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:১০ এএম যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। এতে বলা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় চলবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। 
শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বার্তা দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন, তারা শুধু ই-ভিসা পাবেন। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে।
বিস্তারিত জানতে www.gov.uk/eVisa এই ওয়েবসাইট ভিজিট করতে বলেছে হাইকমিশন।

Side banner