Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

৭ মার্চের ভাষণ বাজানোয় সাবেক ঢাবি শিক্ষার্থীসহ আটক ২


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৬, ০৯:১৯ পিএম ৭ মার্চের ভাষণ বাজানোয় সাবেক ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

রাজধানীর চানখাঁরপুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সেইসঙ্গে ভাষণ বাজাতে ব্যবহৃত দুটি সাউন্ড বক্সও জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখাঁরপুল মোড়ে ঘটেছে এ ঘটনা।
আটকদের মধ্যে একজনের নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দুইটি সাউন্ড বক্সে ভাষণ বাজানো হচ্ছিল। পরে সেগুলো জব্দ করা হয় এবং ঢাবির সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদ ছাড়াও সাউন্ড পরিচালনায় থাকা অপর একজনকে আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এ কারণে তাদের আটক করা হয়েছে।

Side banner