ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবরে এ অভিযান চালানো হয়।
এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে মোট ৩২টি ড্রামে মজুদ করা তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৮টি ড্রামে ডিজেল ও চারটি ড্রামে মবিল রয়েছে। দোকানির ভাষ্যমতে ২৬টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দুটিতে ১০০ লিটার করে তেল আছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ তেলের মজুদ রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :