ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মমতাজ বেগম শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত “প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” প্রতিযোগিতায় বাঞ্ছারামপুর উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হন তিনি।
এই সম্মাননা অর্জনের পেছনে যাদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা রয়েছে তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মমতাজ বেগম মনে করেন এই অর্জন শুধু তার একার নয়; এটি তার বিদ্যালয়, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধুমহল এবং পরিবারের সকল সদস্যের দোয়া, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
তিনি সবার দোয়া কামনা করছেন।








































আপনার মতামত লিখুন :