ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয় সাফল্যের ধারাবাহিকতায় ৮ম বারের মত ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক নাগাড়ে ৮বার এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লায় এক অনন্য স্থান দখল করে আসছে।
স্কুল সূত্রে জানা যায় একজন শিক্ষার্থীর ফল সন্তোষজনক না হওয়ায় পুনঃনিরীক্ষণের আবেদন করেন। পুনঃনিরীক্ষণে অকৃতকার্য পরীক্ষার্থী পাস করেছেন। ভুল সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।
২০২৪ সালে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮টি গোল্ডেন জিপিএ-৫ সহ মোট ২৮টি জিপিএ-৫ (অ+), ৬৪টি অ গ্রেড, অ-২৫টি, ই ১টি, ঈ ১টি ও শতভাগ ফলাফল অর্জিত হয়।
ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বরাবরের মতো ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দদের আন্তরিকতা, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং এছাড়াও শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছে বলে স্কুল কর্তৃপক্ষ মনে করে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্র ধর বলেন, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান উজানচর কংশ নারায়ণ উচ্চবিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় আগের মতো ধারাবাহিক সাফল্য অর্জন করায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।








































আপনার মতামত লিখুন :